‘কিং’ সিনেমায় বাবার লুকে মুগ্ধ আরিয়ান খান

0
sharuk-ariyan-khan

বলিউড বাদশাহ যখন পর্দায় ফেরেন, তখন শুধু বক্স অফিস নয়, কেঁপে ওঠে ভক্তদের হৃদস্পন্দনও। কিন্তু এবার বাবার ‘লুক’ দেখে খোদ ছেলেই সামলাতে পারলেন না আবেগ। ইনস্টাগ্রামে এক শব্দের এক মন্তব্যে বুঝিয়ে দিলেন বাপ আসলে বাপ-ই হয়!

শনিবার অফিশিয়ালি ঘোষণা এলো। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ যখন মুক্তির তারিখসহ শাহরুখের সেই ভয়ংকর-সুন্দর লুক প্রকাশ করলেন, মুহূর্তেই তা ভাইরাল। আর ঠিক তখনই দৃশ্যপটে আরিয়ান খান। বাবার ভিডিও শেয়ার করে লিখলেন মাত্র একটি শব্দ ‘বাপ’ (Baap)। সোজা ব্যাটে খেলা যাকে বলে! নেটিজেনরা বলছেন, এই এক শব্দেই ছেলে বুঝিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রিতে ‘বস’ আসলে কে।

গত বছর বাদশাহর ৬০তম জন্মদিনে প্রথম টিজার এসেছিল। কাঁচা-পাকা চুল, চোখে-মুখে এক ধরনের নৃশংস প্রশান্তি আর হাতে আগ্নেয়াস্ত্র। শাহরুখকে এমন ধূসর চরিত্রে সচরাচর দেখা যায় না। রোমান্সের খোলস ছেড়ে তিনি এখন পুরোদস্তুর অ্যাকশন হিরো, তবে কিং-এ মনে হচ্ছে তিনি আরও এক ধাপ এগিয়ে। টিজারের সেই সংলাপ এখনো কানে বাজে কত খুন করেছি মনে নেই।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। বড়দিনকে টার্গেট করে মুক্তির তারিখ ঠিক করা হয়েছে, অর্থাৎ বক্স অফিসে যে আবারও একটা সুনামি আসতে চলেছে, তা এখনই আঁচ করা যাচ্ছে।

এদিকে ছেলে আরিয়ানও পরিচালনায় নামছেন। তবে বাবার এই ‘কিং’ অবতার দেখে হয়তো তিনিও কিছুটা থমকে গেছেন, কিংবা গর্বে বুক ফুলে উঠেছে। সময় এখন উল্টো গুনছে। ২০২৬ সালের‘কিং’ খানের রাজত্ব কতটা বজায় থাকে, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।